তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে
দিগন্তে দুরন্ত মেঘের মতো !
কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে,
হে ক্লান্ত উর্বশী,
চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে
উর্বর মেয়েরা আসে
কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি,
কত দীর্ঘশ্বাস,
কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো,
আর কতো দিন !
Related Articles
তুমি তো যাচ্ছো চ'লে
তুমি তো যাচ্ছো চ’লে আমাকে কিছু দাও। দাও বিষ করি পান, রক্ত ক’রে রেখে দিই রক্তনালিতে; প্রত্যহ বইবো দেহে সে-দূর্লভ উপহারস্মৃতি। তুমি তো যাচ্ছো চ’লে আমাকে কিছু দাও। বিষাক্ত ছোবল দাও উদ্বেলিত হৃৎপিন্ডে; স্মরণে সজীব ক’রে রেখে দিই অপ্রাপণীয় চুম্বনের দাগ। তুমি তো যাচ্ছো চ’লে আমাকে কিছু দাও। দাও ঘৃণা তীব্রতম, মর্মে প’শে জীর্ণ করি […]
বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম)
যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি কখনো […]
মাতলামো
উত্তেজনা ছড়ায়েন না কেননা এই মৃত বৎসা দেশে আগুনের ফুলকি গুলি শ্মশানের বাহবা বাড়ায় দূর থেকে শুনা যায় শৃগালের হাসি আর হায়েনার গর্জন, যত রাত দীর্ঘ হয় ততই বাঘের চোখ ভৌতিক আলোর মতন পাড়ায় পাড়ায় ছড়ায় আতংক ক্রমে উলঙ্গের দীর্ঘশ্বাস হাভাত হাভাত শব্দ ক্ষীন হয়ে বাতাসে মেলায় । উত্তেজনা ছড়ায়েন না বরং এই শ্মশানের শান্তি […]
