আলো আঁধারির খেলায়,
দাঁড়িয়েছি শেষ বেলায়
চোখে মুখে এসে পড়েছে তোমার কেশ
পাখিরা গাইছে বেলা শেষ; খেলা শেষ।
তবু যে কিসের গন্ধে উতলা মন
আমাকে টানছে ইশারায় অনুক্ষণ
আমিও চলেছি প্রবল হাওয়ার ঠেলায়
কোথায় চলেছি; অদৃষ্টের কোন মেলায়।
আলো আঁধারির খেলায়,
দাঁড়িয়েছি শেষ বেলায়
চোখে মুখে এসে পড়েছে তোমার কেশ
পাখিরা গাইছে বেলা শেষ; খেলা শেষ।
তবু যে কিসের গন্ধে উতলা মন
আমাকে টানছে ইশারায় অনুক্ষণ
আমিও চলেছি প্রবল হাওয়ার ঠেলায়
কোথায় চলেছি; অদৃষ্টের কোন মেলায়।
ভালোবাসিয়াছি আমি অস্তচাঁদ, -ক্লান্ত শেষপ্রহরের শশী! -অঘোর ঘুমের ঘোরে ঢলে যবে কালো নদী-ঢেউয়ের কলসী, নিঝ্ঝুম বিছানার পরে মেঘবৌ’র খোঁপাখসা জোছনাফুল চুপে চুপে ঝরে,- চেয়ে থাকি চোখ তুলে’-যেন মোর পলাতকা প্রিয়া মেঘের ঘোমটা তুলে’ প্রেত-চাঁদে সচকিতে ওঠে শিহরিয়া! সে যেন দেখেছে মোরে জন্মে জন্মে ফিরে’ ফিরে’ ফিরে’ মাঠে ঘাটে একা একা, -বুনোহাঁস-জোনাকির ভিড়ে! দুশ্চর দেউলে কোন্-কোন্ […]
সন্ধ্যারাতে চতুর্দিকে চেঁচিয়ে মরে ফেউ। মরুক। তোর কাজে বিঘœ কেন ঘটবে, তোর হাতের কলম কেউ কাড়তে পারবে না যে। দৃশ্য বটে পালটে যায়, রাত্রি হয় ঘোর। তখনও ফেউ ডাকে। ডাকুক, ডেকে মরুক। তাতে ভাবনা নেই, তোর কলম যদি থাকে। ঘরের মধ্যে একলা তুই, বাহিরে ঘুরে যায় আতঙ্কের ঢেউ; এদিকে দেখি টেবিলে আলো। ওদিকে শুনি ঠায় […]
পূর্ণিমাতে পূর্ণ হলো তোমার মনের সাধ তুমি অথৈ জলে খুঁজেছিলে পূর্নিমারই চাঁদ তুমি বাসতে ভাল জলের খেলা ভয়াল নদী সাঁঝের বেলা সেই জলের মাঝে খুঁজতে তুমি দুর গগনের সাঁঝের তারা মেঘের ছায়া নীল সাগরে ভাসিয়ে দিতে আমার অপরাধ তুমি অথৈ জলে খুঁজেছিলে পূর্নিমারই চাঁদ আজকে দেখ সবাই যেন ক্লান্ত চোখে তাকিয়ে আছে প্রাণের ভয়ে জলের […]
