বর্ষা, তোমাকে না হয় আরো একটু টেনে বলি বরষা,
পদাবলীর ঢংয়ে,
বর্ষা শুনে নাকি কারো কারো মন খারাপ হয়ে যায়,
বিরহ জাগে;
আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি
আমার শৈশবের মতো
মেয়েরা ভিজতে চায় বৃষ্টিতে, ভিজুক না,
মেয়েরা জলে না নামলে পদ্মফুল ফুটবে কেন?
এখানে এখন বুক-সমান জল, এখানে এখন
সাঁতার, বর্ষা,
ক্ষতি কী, বর্ষাকে যদি আদর করে বরষা বলি।
শহরে না হোক গ্রামে তো কোনো মেয়ের
নাম হতে পারে বরষা,
সেই ঝমঝম রেলগাড়ি, সেই বৃষ্টি
আমার ঘুমের উপর দিয়ে মেঘ ভেসে যায়
আমি কাঁচা ঘুমের মধ্যে থেকে ডাকতে থাকি,
বরষা, ও বরষা।
Related Articles
পিঙ্গলবর্ণের উচ্ছ্বল শিশু
অনুবাদ: ইমন জুবায়ের পিঙ্গলবর্ণের উচ্ছ্বল শিশু, সূর্য -যা সৃজন করে ফল আর শষ্যকে করে পরিপক্ক, সমুদ্রশ্যাওলাকে করে আন্দোলিত তোমার সুখি শরীর আর তোমার উজ্জ্বল চোখ করেছে নির্মান আর তোমার মুখে দিয়েছে জলের হাসি। কৃষ্ণকায় এক যন্ত্রণাকাতর সূর্য কচি পাতায় জড়ানো তোমার কালো কেশরে যখন তুমি বাড়িয়ে দাও হাত তুমি সূর্যালোকে খেলে বেড়াও যেনবা জোয়ারের নদী […]
হিজলতলীর সুখ
৫৩. হিজলতলীর সুখ বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই, সুবক্তাও নই তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা সকলের অনুমতি পেলে। –’বলুন, বলুন’। রঙিন বেলুন দিয়ে মন ভোলানোর কোনো ইচ্ছে আমার নেই, উপস্থিত সুধী, কেউ ভুলে মনেও করবেন না আমি পারমিট, পেঁয়াজ আর পারফিউম ন্যায্যমূল্যে দেবো। –’পেঁয়াজটা পেলে ভালো হত’। আর কতো? যারা দিতো তারা আর […]
রাষ্ট্র মানেই লেফ্ট রাইট লেফ্ট
রাষ্ট্র বললেই মনে পড়ে স্বাধীনতা দিবসের সাঁজোয়া বাহিনী, রাষ্ট্র বললেই মনে পড়ে রেসকোর্সের কাঁটাতার, কারফিউ, ১৪৪-ধারা, রাষ্ট্র বললেই মনে পড়ে ধাবমান খাকি জিপের পেছনে মন্ত্রীর কালো গাড়ি, কাঠগড়া, গরাদের সারি সারি খোপ কাতারে কাতারে রাজবন্দী; রাষ্ট্র বললেই মনে হয় মিছিল থেকে না-ফেরা কনিষ্ঠ সহোদরের মুখ রাষ্ট্র বললেই মনে হয় তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এলাকা, হাসপাতালে আহত মজুরের […]

