আমাকে বোলো না বন্ধু আর শুদ্ধ কবিতা লিখতে।
বয়ঃসন্ধি-সমাগতা খুঁতখুঁতে কোনো কুমারীর
ভয় ভাঙানো অথবা বদরাগী বিষণ্ন বৃদ্ধের
নিরামিষ রিরংসা মেটাতে আজ আর সাধ নেই।
সাধ নেই সময়ের ঘোলা জলে সাদা পাল তুলে
ভেসে যেতে সেই দেশে যে দেশকে রাঙাপুর বলে,
মড়ি ছেড়ে ওঠা কোনো শকুনের মতো পাখা মেলে
উড়ে যাব অলকায় দুপুরের কাঁচা সোনা রোদে,
কবিত্বের সেই বড়াই সাজে না আমার। ভালো তাই
লাগে না এখন আর মসৃণ শব্দের খেলা শুধু।
কথায় ভেজে না চিঁড়ে—ধনমান-প্রেম নয়, নয়,
চেয়েছি তো ডালভাত আর একটু আশ্রয়।
সোনায় বাঁকানো ঘাড় সোজা যদি না হয় হোক,
মই পড়ে পড়ে যার পাকা ধানে তার লাঙলে কাস্তেতে
ধার দিতে ক্ষয়ে যদি যায় যাক কলমের শাণ,
আমরা না হয় বাঁধি বাসা, আগামীরা গাবে গান।
Related Articles
ভালোই হতো
আমায় রাজনৈতিক কুকুর বানিয়ে অন্ধ করে দাও যা বকবে,তাই গাইব,তাই শুনবো ধীরে ধীরে মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই ভ্রুন হয়ে মানব আকৃতি পাওয়া যায় ঠিকই হৃদপুষ্ট হলেইতো আর মানুষ হই নি মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই অন্ধ কুকুর বানিয়ে দাও বিধাতা […]
মৃত ঈশ্বর !
মাঝে মধ্যে … বুকের ভিতর নড়ে উঠেন, এক হৃদয় ঈশ্বর ! মন ভরা যার শূণ্যতায়! মাঝে মধ্যে… হৃদয়ের গহীন কোনে, তৃষ্ণা জাগে শুশ্রুষার ! আকাঙ্ক্ষা জুড়ে যার… কেবল-ই বেদনা ! মাঝে মধ্যে… তোমার মাঝে ঝড় উঠে… কেবল সত্যের ! যে তুমি প্রবল ভাবে কেবল-ই মিথ্যা ! মাঝে মাঝে মনে হয়, এই মিথ্যা তোমাকে কবর দিয়ে […]
পাঁকের মৃণ্ময়ী
তুই কি সত্যিই কুচ্ছিত ? সবাই তো তাই বলে : পাঁকের মৃণ্ময়ী ! কোলে কালি চোখ তোর এত ছোট কী করে দেখিস চেয়ে ? ঠোঁটও বড্ড পুরু, বুক-পেট-কোমর তো একাকার , থলথলে মাংসঢলা বডি পিছন থেকেও তোর ঢিবি বুক দেখতে পেয়ে হাসাহাসি করে লোকে তাছাড়া শরীর জুড়ে নিমপাতা মাখা-গন্ধে মাছিরা বাসর পাতে চামড়ায়, এমনই পচন […]

