নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?
আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি।
কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি,
মানে এবং অন্য মানে দুটোই জেনেছি।
নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা,
তোমার দিকে হাঁটবে কখন আমার দুটো পা?
সেই দিকে মন পড়েই আছে, দিন তো হলো শেষ;
তোমার মধ্যে পবিত্রতার একটি মহাদেশ
এবং এক জলের ধারা দেখতে পেয়েছি-
একেই বুঝি মানুষ বলে, ভালোবেসেছি।
Related Articles
তোমাকে ছোঁব
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোঁব, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু তোমাকে একবার ছোঁব, স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা। শুধু তোমাকে একবার ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু তোমাকে একবার ছোঁব, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছোঁব, তারপর হব ইতিহাস।
পিঙ্গলবর্ণের উচ্ছ্বল শিশু
অনুবাদ: ইমন জুবায়ের পিঙ্গলবর্ণের উচ্ছ্বল শিশু, সূর্য -যা সৃজন করে ফল আর শষ্যকে করে পরিপক্ক, সমুদ্রশ্যাওলাকে করে আন্দোলিত তোমার সুখি শরীর আর তোমার উজ্জ্বল চোখ করেছে নির্মান আর তোমার মুখে দিয়েছে জলের হাসি। কৃষ্ণকায় এক যন্ত্রণাকাতর সূর্য কচি পাতায় জড়ানো তোমার কালো কেশরে যখন তুমি বাড়িয়ে দাও হাত তুমি সূর্যালোকে খেলে বেড়াও যেনবা জোয়ারের নদী […]
উল্টোরথ
শুধু চোখে নয়, হাত দিয়ে হাত, মুখ দিয়ে মুখ, বুক দিয়ে বুক ; ঠোঁট দিয়ে ঠোঁট খোলো, এইভাবে খুলে খুলে তোমাকে দেখাও । শুধু চোখে নয়, নখ দিয়ে নখ, চুল দিয়ে চুল, আঙুলে আঙুল; হাঁটু দিয়ে হাঁটু, উরু দিয়ে উরু, আর এটা দিয়ে ওটাকে ঠেকাও । শুধু চোখে নয়, চোখে চোখে চোখ, বাহু দিয়ে বাহু, […]

