সকলে না, অনেকেই কথার ভিতরে কথা খোঁজে
সহজের ভাষা তুমি ভুলে গেছ । এই বৃষ্টিজলে
এসো, স্নান করি ।
জলের ভিতরে কত মুক্তিপথ আছে ভেবে দেখো ।
অবধারিতের জন্য বসে থেকে বসে থেকে
আরো বেশি বসে থেকে থেকে
হৃদয় এখন কিছু কুঞ্চন পেয়েছে মনে হয় ।
তবে কি তোমার কোনো নিজস্ব গরিমাভাষা নেই ? কেন আজ
প্রত্যেক মুহূর্তে এত নিজের বিরুদ্ধে কথা বলো ?
Related Articles
মৃত্যুদণ্ড
একটা চিল ডেকে উঠলো দুপুর বেলা বেজে উঠলো, বিদায়, চতুর্দিকে প্রতিধ্বনি, বিদায় বিদায়, বিদায়! ট্রামলাইনে রৌদ্র জ্বলে, গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম আমি হঠাৎ যেন এই পৃথিবী ডেকে দেখালো আমায় কাঁটা-বেধাঁনো নগ্ন একটি বুক; রূপ গেল সব রূপান্তরে আকাশ হল স্মৃতি ঘুমের মধ্যে ঘুমন্ত এক চোখের রশ্মি দেখে অন্ধকারে মুখ লুকালো একটি অন্ধকার। হঠাৎ যেন বাতাস মেঘ […]
মুখোশ
কান্নাকে শরীরে নিয়ে যারা রাত জাগে, রাত্রির লেপের নিচে কান্নার শরীর নিয়ে করে যারা খেলা পৃথিবীর সেই সব যুবক যুবতী রোজ ভোর বেলা ঘরে কিংবা রেস্তোরাঁয় চা দিয়ে বিস্কুট খেতে-খেতে হঠাত্ আকাশে ছোঁড়ে দু-চারটি কল্পনার ঢেলা এবং হাজারে কয় রান ক’রে আউট হ’য়ে গেছে ভুলে গিয়ে তারা হয় হঠাত্ অদ্ভুত | যুবতীকে মনে হয়, কোনো-এক […]
জীবনের হিসাব
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?” বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে। বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!” খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে? বল্ত […]

