শুধু ঝড় বাদলের দিনে নয় অন্য সময়েও
তার কথা মনে পড়ে।
সে হয়তো এখনো একাকী
কিংবা তাকে ঘিরে আছে স্বজন সংসার।
সে হয়তো ভালো আছে, ভালোই রয়েছে।
তবু ঝড় বাদলের দিনে,
শুধু ঝড় বাদলের দিনে নয়
অন্য সময়েও;
তার কথা মনে পড়ে।
বৃষ্টি ও মেঘের মধ্যে, চাঁদ ও জ্যোৎস্নার মধ্যে
ভোরবেলা অমল আলোয় তাকে যখন তখন
এখনো তো মনে পড়ে।
Related Articles
আশাগুলি
জ্যা-মুক্ত হয়নি চিত্ত অধীর মিলনে কোনোদিন । পরশে খুলেছে দ্বার, বারবার কেটেছে অস্থির ঘুমে শূন্য চিরশয্যা তুমি-হীন । অপক্ব মৈথুনে বিবসনা শ্লীলতা ভাঙেনি শব্দ, আমাদের অবিমৃষ্য যুগলযৌবন অথচ জেগেছে কামে সুপ্তোত্থিতে, প্রিয়তমে মুখর মৃণালে, প্রিয় নামে । তোমাকে বেসেছি ভালো তীব্রতম বেদনার লাগি । মৃত্যুর শিয়রে বসি সেই প্রিয় মুখে রাত্রি জাগি একদিন উচ্চরিত প্রার্থনার […]
আমার ডুগডুগি
আমি মমতা থেকে তুলে এনেছিলাম পরিহাস আমি বিষাদ থেকে তুলে এনেছিলাম অশ্রু আমি ঘুম থেকে তুলে এনেছিলাম স্বপ্ন আমি স্মৃতি থেকে তুলে এনেছিলাম অভিমান আমি শব্দ থেকে তুলে এনেছিলাম কবিতা তুমি কোনোদিন কিছুই খেয়াল করোনি আমি বিষাদসিন্ধুর তীরে দাঁড়িয়ে ডুগডুগি বাজিয়েছিলাম তুমি সেই বাঁদরনাচের বাজনা শুনতে পাওনি। উত্তরের অনন্ত বাতাসে ঝরা পাতার মতো উড়ে উড়ে […]
কবিতার কসম খেলাম
১৬. কবিতার কসম খেলাম আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা […]

