কবিতা লেখার জন্যে ছুটি চাই।
দিল্লিতে পছন্দ মতো সরকার চাই।
আয়করে বেশি করে ছাড় চাই।
সপ্তাহে সপ্তাহে চাই দূরভাষে ছেলের বচন।
চাই শীত দীর্ঘ হোক শেষ রাতে মধুর স্বপন।
বৃষ্টি হোক মধ্যরাতে
ধান হোক পান হোক স্বাগত সন্ধ্যায়
৬৫ ডেসিবলে গান হোক পাড়ায় জলসায়।
স্বপ্ন ও বাস্তবে মিশে বেঁচে থাকা চাই
চাই সব কিছু কিছু
কেতকীর জন্যে চাই বৎসরান্তে একটি কবিতা।
Related Articles
তাহারে খুঁজিয়া বেড়াই
আমি তাহারে খুঁজিয়া বেড়াই আনমনে, তাহার আঁখি প্রাঙ্গণে তবু সে বুঝিতে পারে না, তাহারে বুঝিতে দেই না আমি আপন হৃদয়ে কেবল তাহারই বসবাস, তাহারই পদচারণায় মুখরিত স্মৃতির সহবাস । ভুবন ভুলিয়া, তাহার চুম্বন ওষ্ঠে মাখিয়া খুঁজিয়াছি আমি সিন্ধুমালায়, নীল অতলে… তব তাহার রূপ-যৌবনের দ্বিতীয়া নাহি অতৃপ্ততার হৃদ-সাগরে ।। চন্দ্রিমার সীমা চৌচির্ণ করিয়া মধু খুঁজিয়া বেড়াই […]
কথোপকথন-৩৩
খবর্দার। হাত সরিয়ে নাও। ব্যাগে ভরে নাও টাকাগুলো। আজ সমস্ত কিছুউর দাম দেব আমি। কী হচ্ছে কি শুভঙ্কর? কেম এমন পাগলামির ঢেউয়ে দুলছো? এই জন্যেই তমার উপর রাগ হয় এমন। মাঝে মাঝে অর্থমন্ত্রীদের মতো গোঁয়ার হয়ে ওথো তুমি। কাল কতবার বলেছিলুম,চলো উঠি,চলো উঠি। এখুনি সেনা বাহিনীর মত ঝাপিয়ে পড়বে বৃষ্টি,চলো উঠি। তুমি ঘাসের উপর বুড়ো […]
আত্মহত্যার অস্ত্রাবলি
রয়েছে ধারালো ছোরা স্লিপিং টেবলেট কালো রিভলবার মধ্যরাতে ছাদ ভোরবেলাকার রেলগাড়ি সারিসারি বৈদ্যুতিক তার। স্লিপিং টেবলেট খেয়ে অনায়াসে ম’রে যেতে পারি বক্ষে ঢোকানো যায় ঝকঝকে উজ্জ্বল তরবারি কপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগার ছুঁয়ে ফেলা যায় প্রাণবাণ বৈদ্যুতিক তার ছাদ থেকে লাফ দেয়া যায় ধরা যায় ভোরবেলাকার রেলগাড়ি অজস্র অস্ত্র আছে যে-কোনো একটি দিয়ে […]

