এভাবে আমরা গিয়েছি ক্রমশ দূরে
এক পা সকালে আর এক পা দুপুরে ;
ভেবেছি আজকে না হয় সন্ধ্যা যাক
কাল কথা হবে এমন কি তাড়া থাক ।
এভাবে হয়তো হয়েছে পরশু পার
শেষে সপ্তাহে খবর মেলেনি আর ;
মাসেও এখন হয় না খবর জানা
যে যার মতোই গুটিয়েছি হাতখানা ।
এভাবেই বাড়ে আমাদের ব্যবধান
বছরের কারো জানি না তো সন্ধান ;
এভাবে আমরা ক্রমশই দূরে যাই
কত দিন হয় আমাদের দেখা নাই ।
Related Articles
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
একলা হয়ে দাঁড়িয়ে আছি …. তোমার জন্যে গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা …. বলব ভাবি চোখের আড়ে জৌলুশে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে,রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখে …. বুঝতে পারা শক্ত খুবই হা রে আমার বাড়িয়ে বলা হা রে আমার জন্ম ভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া […]
শ্লোগান
ফিরছে সবাই, ধারাজলে সুখী খড়কুটো, ফিরছে সবাই। তৃপ্ত উজ্জ্বল মুখ, সিল্কের নরম ঢেউ, মসৃণ বিহ্বল চুল ঠেকিয়ে প্রফুল্ল মেঘে, বেহালার সুর ঢেলে ধাতুতে কংক্রিটে ব্যর্থতার স্পর্শহীন বিশাল ব্যাপক জনমণ্ডলি ফিরে যাচ্ছে ঘরে। পতাকাখচিত সুখ দোলে চারপাশে, বাতাসে ঝলকে ওঠে সেতারের সোনা তান। যা কিছু চেয়েছে তারা: ঘুম, কুসুম, দু-চোখে নদীর রেখা, উজ্জ্বল ধানের গুচ্ছ, ওষ্ঠে […]
সোনার কলসী ভেঙে যায়
সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। পাহাড়ও এমন করে ভাঙে ঝর্ণার আছড়ানো জলে, সাদা ফেনা, ঘুর্ণিময় তোড়, অথচ তা রক্তারক্তি যুদ্ধদাঙ্গা নয়। এই ভাঙ্গা পরস্পর মিশে যাবে বলে এর স্বাদ ওর, করতলে ওর দেহে ঢলোঢলো শালবীথি-বাসানো প্লাবনে এর দেহ নেমে যাবে স্নানে। সোনার কলসী ভেঙে যায়, উজ্জল সিঁড়িতে। নবীন জলের ঢেউ ধাপে ধাপে নামে ও […]

