তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি,
যদিও অনেক দেরী হলো।
তোমার মাথার সমস্ত চুল এখন সাদা ;
আমিও আর শিশুটি নেই, তোমার পায়ের শুকনো পাতা
চোখের জলে ধুয়ে দেবো!
কী করে যে ক্ষমা চাইবো? তোমার মাথার সমস্ত চুঁল
এখন সাদা ;
এই কী ক্ষমা চাওয়ার সময়! অথচ দুরে ঘন্টা বাজছে
আর দেরী নয়— যেতেই হবে।
আর দরী নয়—অথচ কত বছর তোমার মুখ দেখি নি!
কত বছর চোখের জলে তোমার পায়ের ছায়া পড়ে নি,
কত বছর…
Related Articles
ফুল ফুটেছে
ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো? একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে। সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া– প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে […]
ফটিক টিং
দেখতে মানুষ চামড়াধারী নাকের ফুটো, দাঁতের মাড়ি, কিন্তু বাপু হঠাত্ কেন মাথায় দুটো লম্বা শিং ? — আজ্ঞে আমি ফটিক টিং | শিং দিয়ে কি গুঁতোও নাকি ? মেজাজ বুঝি আগুন খাকি ? কিন্তু বাপু পানে সঙ্গে গিলছ কেন খাবলা হিং ? — আজ্ঞে আমি ফটিক টিং | বেশ তো দেখি হাসতে পারো যক্ষা কাশি […]
কথোপকথন-৩৫
লোকে বলে শুনি সেলায়ে তোমার পাকা হাত সুঁচ দিয়ে লেখো কবিতা গোয়েন্দা নাকি? আমার যা কিছু লুকোনো জানতে হবে কি সবই তা? তর্ক কোর না, জুড়ে দেবে কিনা এখুনিই হৃৎপিন্ডের ক্ষতটা। দিতে পারে তবে মজুরী পরবে বিস্তর জোগাতে পারবে অতটা ? কাজ যদি হয় নিখুত , ভেবেছ পালাব গর্তে? হৃৎপিন্ডের ভিতরে থাকে যে ঝর্না দিতে […]

