এই পরাজয়, এই অদৃশ্যভাঙ্গন জুড়ে অধঃপতনের ভয় ওরা আজ কোথায়
লুকোবে?
সামান্য তিন ফুট পাঁচ অথবা ছয় ইঞ্চি দীর্ঘ পোড়ামাটি’
খোড়লের বাঙ্গালী হৃদয়- এতে অতটা ধরে না তাই
বইতে অক্ষম, তাই কলসের উদ্বৃত্ত জলের মতো গড়িয়ে পড়ে
অস্থিরতা শুধু অস্থিরতা! ওরা যাই তোলে গোলাপ অথবা পাপ
নারীর নির্মল অভিশাপ যাই তুলি, সব আজ সবই যেনো অস্থিরতার
কালিমাসম্পন্ন হয়ে ধ্বসে যায়, যেনবা ঝড়ের মুখে কিষাণের ঝড়ো
চালাঘর!
সব তাই অষ্ট প্রহর আজ ভীতিপ্রদ-গোলাপ, অথবা পাপ
নারী, প্রেম, বেশ্যালয়, ঘোলমদ, শূন্যতায় যার দিকে যায় ওরা ভয় পেয়ে
ফিরে আসে, ব্যর্থ ক্লান্ত ভীত ওরা নিজের ছায়ার মতো
মানস গুটিয়ে নিয়ে অতঃপর নত ক্লান্ত বসে থাকে, খুব একা!
যেনবা ওদের কোনো কাজ নেই, কথা নেই, করুণাও নেই!
Related Articles
প্রলয়োল্লাস
তোরা সব জয়ধ্বনি কর্ ! তোরা সব জয়ধ্বনি কর্ !! ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড় ! তোরা সব জয়ধ্বনি কর্ ! তোরা সব জয়ধ্বনি কর্ !! আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল, সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল ! মৃত্যু-গহন অন্ধকূপে মহাকালের চণ্ড-রূপে— বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর ! ওরে ঐ হাসছে ভয়ঙ্কর ! তোরা […]
প্রতীক্ষা (কবি – নিলয়)
যেন বুনো হাঁস – শীতের শব্দে খুঁজি সুখের ঠিকানা, দাও রোদের ঝলক বাকি পথ পলকে চেনা । কিংবা সপ্তর্ষি হও রাতের আকাশে, সঠিক পৌঁছে যাবো অটল বিশ্বাসে । লুকাবে? অথবা গুটাবে শরীর শামুকের শাঁসে? পারবে না, জীবনের তাবৎ জমিন চেনা আঁশে আঁশে । ব্রহ্মচারী অথবা ফেরারী যা-ই সাজো হালে, তাহলে – বেলা শেষে পুড়বে মনস্তাপে, […]
কপিরাইট
অবন্তিকা, অতি-নারী, অধুনান্তিকা পঞ্চান্ন বছর আগে চৈত্রের কোনারকে লোডশেডিঙের রাতে হোটেলের ছাদে ঠোঁটের ওপর ঠোঁট রেখে বলেছিলি চুমু প্রিন্ট করে দিচ্ছি সারা নোনা গায়ে ম্যাজেন্টা গোলাপি ভিজে লিপ্সটিকে গুনে-গুনে একশোটা, লিমিটেড এডিশান কপিরাইট উল্লঙ্ঘন করলে চলবে না । অবন্তিকা, সাংবাদিকা, অধুনান্তিকা এ-চুক্তি উভয়ের ক্ষেত্রে লাগু ছিল কিন্তু দুজনেই এর-তার কাছ থেকে শুনেছি কখন কবে কার […]

