আদি সত্যের পাশ দিয়ে একটি নদী বইছিল
আমি সামান্য মানুষ, নদীকে বললাম, থামো
আর দেখো, উতরোল জলস্রোতে
কাঁপতে কাঁপতে নিশ্চল সত্য
কত অনায়াসে ডুবে গেল।
নিমজ্জিত সত্যের ওপর এখন কালান্তক
ঢেউয়ের বুদবুদ। পাখি উড়ছে
কোয়াক কোয়াক করে ডাকছে।
একটি যাযাবর হাঁস। একটি মাঝি
পালের দড়িছড়া ঠিক করতে করতে
গাইল ‘মনমাঝি তোর বৈঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।’
দেখলাম
বানের জল এমন ঘোলা যে,
হারিয়ে যাওয়া নাকফুলের হদিস করতে
আজ আর কেউ নদীতে নামবে না।
Related Articles
প্রেমিক অন্য জাতের
আমায় বন্দী করে আয়েস, পেছন টানে বিলাস। উন্মাদনায় মত্ত হাতে জনি ওয়াকারের গেলাস। আমি বাউল জীবন কাটাই নিজে নিজের কুনাম রটাই পাড়ায় গুঞ্জন ওঠে সালা সব বেটারাই জেলাস। ওই পাহাড় চুড়ায় রুমি কেন দাঁড়িয়ে আছো তুমি! পাথর কেটে রাস্তা গড়তে হাঁপিয়ে যাচ্ছি আমি। মনে স্বপ্নের মেঘ ভরে আমায় শিতল স্পর্শ করে তোমার আদুর সঙ্গ আমার […]
যাত্রা
জলের দিকে জল ভেসে যায় হাওয়ার দিকে হাওয়া তাকিয়ে থাকি, চোখ চলে না সমুদ্দুরের পারে, একা-একা একলা অন্ধকারে আমার আছে কেবল নৌকো বাওয়া। যাচ্ছি কোথায়, কেউ জানে না, পাগলা হাওয়া বাধ মানে না, রাতের কালো জলের কাছে আমার কথা ছিল একটু থামার। থেমেও ছিলাম, কেউ ডাকেনি দুয়ার খুলে কেউ রাখেনি। অশেষ জলে আশাও যে নেই […]
বুড়ি গোয়ালিনী
বুড়ি গোয়ালিনী নামটার মধ্যেই কোথায় যেন জেগে ওঠে একটা গল্পের আবছা আদল চোখের সামনে হঠাৎ ঝাপটা এসে লাগে নাকে-মুখে; রহস্য রোমাঞ্চ ভরা অথচ সুদূর কামাসকাটকা বা বোরোবুদুর কোনোটাই নয়। তবে জাগে যদি সাধ কারো সেখানে যাবার বুড়ি গোয়ালিনীর সাদর আমন্ত্রণ, ‘চলে এসো সোজা’ কিন্তু যেতে হবে তাকে সুন্দরবনের গহিন ভেতরে পাড়ি জমিয়ে যতোদূর যাওয়া সম্ভব […]

