| যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥ শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে॥ কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে– আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥ |
রাগ: ভৈরবী-কীর্তন তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ২২ অগ্রহায়ণ, ১৩৪৫ রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ ডিসেম্বর, ১৯৩৮ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার |
Related Articles
নিশীথে কী কয়ে গেল মনে
নিশীথে কী কয়ে গেল মনে কী জানি, কী জানি। সে কি ঘুমে, সে কি জাগরণে কী জানি, কী জানি।। নানা কাজে নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে– সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী জানি।। সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়, একি ভয়, একি জয়। সে কথা কি কানে কানে বারে বারে […]
আজি গোধূলি লগনে
আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা […]
তোমারি ইচ্ছা হউক পূর্ণ
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা– দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥ তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি। ওই মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥ আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ, আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥ মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী। […]

