| আমারে দিই তোমার হাতে
নূতন ক’রে নূতন প্রাতে ॥ দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে জীবন তোমার আঙিনাতে নূতন ক’রে নূতন প্রাতে ॥ বিচ্ছেদেরই ছন্দে লয়ে মিলন ওঠে নবীন হয়ে। আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে, দেখা আমার তোমার সাথে নূতন ক’রে নূতন প্রাতে ॥ |
রাগ: ভৈরবী তাল: তেওরা রচনাকাল (বঙ্গাব্দ): ৭ চৈত্র, ১৩২০ রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মার্চ, ১৯১৪ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর |
Related Articles
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে তোমার ভাবনা তারার মতন বাজে ॥ নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে, আমার লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে– অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ॥ ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরানের সাজি সাজাই খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লও তুলে– তুমি […]
অন্তরে জাগিছ অন্তরযামী।
অন্তরে জাগিছ অন্তরযামী। তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥ সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবনস্বামী ॥ না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে। তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা, তব শুভ আশিস আসিছে নামি ॥ রাগ: বেহাগ তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০০রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৯৪ স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
বাজে বাজে রম্যবীণা
বাজে বাজে রম্যবীণা বাজে– অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী মাঝে, কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে, কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে– প্রেমে প্রেমে বাজে ॥ নাচে নাচে রম্যতালে নাচে– তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে, ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে– প্রেমে প্রেমে নাচে ॥ সাজে সাজে রম্যবেশে সাজে– নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে, ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে, প্রণত চিত্ত […]

