|
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায়! বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে, হায়॥ আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়॥ বারি-ঝরা বনের গন্ধ নিয়া পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া। আমার প্রিয়া ঘন শ্রাবণধারায় আকাশ ছেয়ে মনের কথা হারায়। আমার প্রিয়ার আঁচল দোলে নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়॥ |
রাগ: মল্লার |
Related Articles
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়– জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, […]
একদিন চিনে নেবে তারে
একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে অনাদরে যে রয়েছে কুন্ঠিতা ॥ সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুন্ঠন– ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ, তারে চিনে নেবে ॥ আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা, তার দু:খরজনীর অশ্রুমালা । কখন দুয়ারে অতিথি আসিবে, লবে তুলি মালাখানি ললাটে । আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা পূর্ণ প্রকাশের […]
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে কী উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি ‘এসেছে কি– এসেছে কি। ‘ আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কী উচ্ছ্বাসে নাচের মাতন লাগল শিরীষ-ডালে স্বর্গপুরের কোন্ নূপুরের তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও দেখি আসে নি কি– আসে নি […]

