| ফিরবে না তা জানি, তা জানি–
আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥ গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি॥ কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ |
রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর |
Related Articles
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে ॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে ॥ সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে– তোমার পরশ আসে কখন কে জানে ॥
আমি কান পেতে রই
আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারেকোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে– বারে বারে ॥ ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥ কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা। কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে […]
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে । একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধার মনে । বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে ।’ খাঁচার পাখি বল, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে ।’ বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব ।’ খাঁচার পাখি বলে, […]

