অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
আর দেখা হবে না।
Related Articles
তুমি এলে
তুমি এলে সূর্যোদয় হয়। পাখি জাগে সমুদ্রের ঘাটে গন্ধের বাসরঘর জেগে ওঠে উদাসীন ঘাসের প্রান্তরে হাড়ের শুষ্কতা, ভাঙা হাটে। তুমি এলে চাঁদ ওঠে চোখে সুস্বাদু ফলের মতো পেকে পরিপূর্ণ হয় ইচ্ছা, প্রলোভন, ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দুর ভ্রমনের বন। তুমি এলে মেঘ বৃষ্টি সবই মুল্যবান। আমাদের কাঠের চেয়ার যেদিকে শহর নেই, শ্রাবণের মেঘমল্লার […]
অভিধান
ঘরময় একটি পাতাবাহার। আজ, জন্মদিন অরুণার চোখ দুটি যামিনী রায়ের আঁকা, মুখখানি প্রথম কদমফুল। মন্দাক্রান্ত ছন্দ-মাখা আষাঢ়স্য প্রথম দিবস। বিরহের গান আজ তার জন্মদিন। নদীও আবেগে ছন্দময়। দু’কূল প্লাবিত। সূর্যাস্তেও সূর্যোদয় তোমাকেই জানি জীবনের চলন্তিকা, অভিধান
চিরকুট
হঠাৎ সেদিন হাতে পেয়ে চিরকুট নিমিষে সময় হয়ে গেলো যেন লুট; পার হয়ে বহু বছরের ব্যবধান কানে ভেসে এলো হারানো দিনের গান। মনে পড়ে গেলো তোমার প্রতম খাম আদ্যক্ষরে লেখা ছিলো শুধু নাম, একটি গোলাপ আঁকা ছিলো এককোণে র-ফলাবিহীন প্রিয় লেখা পড়ে মনে; খুব সাধারণ খাতার কাগজে লেখা লুকিয়ে পড়েছি, হয়নি সেভাবে দেখা তবু মনে […]

