আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া, বাদলশেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়া ।। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, না-দেখা কোন্ পরশঘায়ে পড়িছে টলটলিয়া ।। তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে । সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে, চরণ গেল চলিয়া ।। Tomar […]
ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥ দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে– এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥ মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে– গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে […]
যেয়ো না, যেয়ো না ফিরে, দাঁড়াও, বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন, কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে, তুমি গঠিত যেন স্বপনে, এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়া রাখি যতনে। প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব, তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে। রাগ: নট-ভূপালী তাল: […]
