তুমি যে-সব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিলো। তোমার
কথায় ছিলো গেয়া টান, অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারনঃ
‘প্রমথ চৌধুরী’ কে তুমি বলতে ‘প্রথম চৌধুরী’ ’ জনৈক উচ্চারণ
করতে গিয়ে সর্বদাই ‘জৈনিক’ বলে ফেলতে । এমনি বহুতর
ভয়াবহ
ভুলে- ভরা ছিলো তোমার ব্যক্তিগত অভিধান। কিন্তু সে-সময়,
সেই
সুধুর কৈশোরে ঐ মারাত্মক ভুলগুলো তোমার বড়ো- বেশি
ভালোবেসে ফেলেছিলুম।
তোমার পরীক্ষা্র খাতায় সর্বদাই সাধু ও চলতির দুষণীয় মিশ্রণ
ঘটাতে। ভাষা-ব্যবহারে তুমি বরাবরই খুব অমনোযোগী ছিলে
তুমি। শোকাভিভুত’ বলতে গিয়ে ব’লে ফেলতে শোকাভূত।
তোমার
উচ্চারণের ত্র“টি, বাক্য মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন
এক ধরনের মজাই পেতুম।
২০-বছর পর আজ তোমার বক্তৃা শুনলুম। বিষয়ঃ’ নারী
স্বাধীনতা’! এতা সুন্দর, স্পষ্ট ও নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য
রাখলে যে, দেখে অবাক ও ব্যথিত হলুম।
আমার বুকের মধ্যে জোঁকে-বসা একটি পাথর বিশ বছর পর
নিঃশব্দে নেমে গ্যালো।
Related Articles
শুদ্ধ হোক আগুনের পাখি
আমাকে শুদ্ধ করো, ধারাপাত ভুলে গেছি মেয়ে দীর্ঘ কষ্টকাল গ্রাস করে মধুর প্রহর, জমার খাতায় যত উইপোকা ভালোবাসা খেয়ে উগলে দিয়েছি পাতে মৃত্যুর কৃষ্ণ-জহর। সোনার টুকরো ভেবে জ্বলন্ত কয়লা হাতে ধরি চশমার ঘষাকাচে নেমে আসে গভীর নীরবতা, আমাকে শুদ্ধ করো, বদলে দাও দেয়ালের ঘড়ি আমূল পাল্টে দাও সব ভুল-ভ্রান্তির কথা। ধমনীর রক্তধারা ফেঁপে ওঠে সবকিছু […]
এবারই প্রথম তুমি
ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি। এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে, নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে। এবারই প্রথম তুমি। এর আগে তুমি কিছুতে ছিলে না। ফুলেও ছিলে না, ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না। এবারই প্রথম তুমি। এর […]
বঙ্গবন্ধুর সমাধিতে
এই পৃথিবীতে আর আকাশ দেখিনি আমি এতো_ অবনত_ ঘুমন্ত শিশুর মুখে যেন চুমো খাবে পিতা নামিয়েছে_ মুখ; প্রান্তর এতোটা বড় যেন মাতৃশরীরের ঘ্রাণলাগা শাড়ি; আদিকবি পয়ারের মতো অন্তমিল নদী এতো শান্তস্বর; এতোই সজল মাটি কৃষকের পিঠ যেন ঘামে ভিজে আছে; যদিও বৃষ্টির কাল নয় তবু গাছ এতো ধোয়ানো সবুজ; দেখিনি এমন করে পাখিদের কাছে ব্যর্থ […]

