সীমানা আছে,
সীমানা ছিল-
সীমানাগুলো কোথায়?
সীমানাগুলো মাথায়।
সীমানাগুলো থাকবে কতকাল?
সীমানারা সব যাক-না গতকাল!
সীমানা আছে ভূগোলজুড়ে
সীমানা আছে ক্রমতাজুড়ে
সীমানা আছে দৃষ্টিজুড়ে
সীমানা আছে কৃষ্টিজুড়ে
সীমানা দেহ-মনও জুড়ে
সীমানা সন্দেহ জুড়ে-
সীমানাগুলো কোথায়?
আকাশজুড়ে বাতাসজুড়ে
সীমানাগুলো মাথায়!
সীমানাগুলো থাকবে কতকাল?
সীমানাগুলো যাক-না গতকাল!
Related Articles
ক্যালগেরি
আমার জন্ম বাংলাদেশে কিন্তু বার্লিন একদিন আমি খুব পছন্দ করেছিলাম, বার্লিনই আমার প্রথম দেখা পশ্চিম প্রথম প্রেমের মতো প্রথম দেখা সব কিছুই সুন্দর, বার্লিন, তোমাকে আমি ভুলিনি; আমার এখনো মনে পড়ে তোমার মেয়েদের শীতকাল শীতের উদ্ভিদের মতো মসৃণ ঊরু, উষ্ণ ঠোঁট লাল গণ্ডদেশজুড়ে পাকা আপেলের মাদকতা, আমি সেসব কিছুই ভুলিনি, তোমার অশ্রু, তোমার ভালোবাসা তোমার […]
হাসপাতালে লেখা
আবার এখানে এসে বসা গেলো তবে, এই জল নীলের নিকটে ফের বহুদিন পরে, এখনো এখানে রোদ সেদিনের উজ্জ্বল বৈভবে আমাকে করালো স্নান, আরো কিছু ঘটে তার পরে। একটি বালিকা এসে হাত পেতে দাঁড়ায় সে আজও, ভিক্ষা চায়, বুকের ওড়না থেকে বকুলের ফুল, তবে বাঁশি সেদিনের ইমনের সুরে তবে বাজো, যেন ভেসে যেতে থাকে পৃথিবীর একূল […]
আমার ভিতরে কোনো দল নেই
আমার পিছনে কোনো দল নেই, আমার ভিতরে দলবদ্ধ হবার আকাঙ্ক্ষা নেই, আমি সাদা কালো লাল নীল গাং-গেরুউয়া জাফরান বাদামি হরের রঙের খেলা দেখে যাই। একলা-পথে হাঁটতে-হাঁটতে একলা আমি ঘরে ফিরে যাব। যেতে-যেতে ধুলোবালি জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা আমি রেখে যাই। দেখি শুকনো পাতা উড়ছে হিলিবিলি সন্ধ্যার বাতাসে। আমার পিছনে কেউ নেই এখানে। কস্মিনকালেও কাউকে […]

