তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা
ফিরিতেছিলে বিজন গভীর বন ।
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,
গায়ে তোমার ছড়ায় ধূলাবালি ।
অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে
আপন-সুরে-আপনি-নিমগন ।
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব-
নানা ভাষায় নানান কলরব ।
ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে-
কত-যে শাপ, কত-যে ক্রন্দন ।
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ।।
Related Articles
আজি প্রনমি তোমারে চলিব নাথ
আজি প্রনমি তোমারে চলিব নাথ, সংসার কাজে তুমি আমারো নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাগে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, সকল হৃদয়তন্ত্রে […]
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে– ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান– ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥ তুমি কোন্ ভাঙনের […]
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়। শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়।। বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু- পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু- বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়।। মেঘের খেলা গগনতটে অল্স লিপি-লিখা, সুদূর কোন্ শ্মরণপটে জাগিল মরীচিকা। চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে- কপোত […]

