তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া,
বাদলশেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়া ।।
সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে,
না-দেখা কোন্ পরশঘায়ে পড়িছে টলটলিয়া ।।
তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে ।
সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা
যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে, চরণ গেল চলিয়া ।।
Related Articles
প্রখর তপনতাপে
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার। দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে, “খোলো খোলো খোলো দ্বার॥ বাহির হয়েছি কবে কার আহ্বানরবে, এখনি মলিন হবে প্রভাতের ফুলহার॥ বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা, জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার। আজি সারা দিন ধ’রে প্রাণে সুর ওঠে ভরে, একেলা কেমন ক’রে বহিব গানের […]
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; (কোরাস) – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে! […]
শেষ বেলাকার শেষের গানে
শেষ বেলাকার শেষের গানে ভোরের বেলার বেদন আনে॥ তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি, প্রথম ব্যথার প্রথম বাঁশি বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥ আজি দিনান্তে মেঘের মায়া সে আঁখিপাতার ফেলেছে ছায়া। খেলায় খেলায় যে কথাখানি চোখে চোখে যেত বিজলি হানি সেই প্রভাতের নবীন বাণী চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে॥

