কবিতা

সব বলে দেব

সব বলে দেব-

তোমার সাথে প্রথম দেখা,

অসংলগ্ন অনুভুতি,

ঘোর লাগা সেই বিকেল, সব|

 

বলে দেব-

খুব দ্রুত ঘটে যাওয়া অবৈধ কিছু দৃশ্য,

আমি বলব,আমি বুঝি নি বোঝার হেতুও খুঁজি নি|

আমি কেবলই বিরক্ত হতাম-

কারো অস্থায়ি বিয়োগে, অথবা;

উপস্থিতির সতের সেকেন্ডের মিনিটে!

 

বলে দেব-

লজ্জাহীন ছিল সকাল,

অত্যাচারে রক্তিম ছিল বিকেল,

আরো ছিল অপেক্ষমান দুপুর|

 

বলে দেব-

ছেড়ে যাওয়ার গল্প,

রিক্ততার অজুত নিজুত সেকেন্ড,

সেই সময়ে পড়া এক একটি উপন্যাসে ঘটতে থাকা ট্র্যাজেডি,

কিছু সম্পূর্ন নাটকের অসম্পূর্ন সমাপ্তি|

 

বলে দেব-

তখনি গত হওয়া জীবনানন্দের মৃত্যুর রহস্য,

জন্ম নেয়া কিছু নষ্ট কবির নৃত্য,

লিখিত নাটকের স্ক্রিপ্টও হয়েছিল সফেদ, শুধু;

শেষ পৃষ্ঠায় ছিল ছোট্ট একটি কালো বৃত্ত|

 

শুধু বলবনা-

কোকের ফেনা আর এক গ্লাস লাচ্ছির অস্বস্তিকর রহস্য!!

মৃদু ধ্বনি
মৃদু ধ্বনি
আমি সনেট (মৃদু ধ্বনি) এই নাম নিয়েই পঞ্চম শ্রেণী পর্যন্ত বড় হয়েছিলাম! হঠাৎ কী এক অজানা কারনে জানতে পারলাম আমার নাম আসলে "রাসেল"!! যা এখন পর্যন্ত আমি সার্টিফিকেটে ব্যবহার করে আসছি... :) মানচিত্রের ছোট্ট একটি দেশ "বাংলাদেশ" সেই দেশের ক্ষুদ্রতম জ়েলা "শরীয়তপুর" শহরে জন্ম... আমি খুবই সাধারন এবং মনে হয় অনেকটা স্বার্থপরও...সাধারন কারন আমি চায়ের দোকানে আমার প্রাপ্য দুই টাকার জন্য পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারি, চালের দাম কেজিতে দশ টাকা বাড়লে আমার কিছু যায়-আসে না! কিন্তু সিগারেটের দাম ৫০পয়সা বাড়ালে খুব কষ্ট হয় তাই আমি স্বার্থপর...... ভালবাসি ঘুরে বেড়াতে কিন্তু আশ্চর্যজনক ব্যপার হল আমি খুব বেশি জায়গা দেখিনি!! তাই মাঝে মাঝে মনে হয় "না পাওয়াই ভালবাসা আর অপূর্ণতার তৃপ্তিই প্রকৃত তৃপ্তি"...... কিছু সস্তা দর্শন:- ক্ষণিক সময়ের এই পৃথিবীতে বেঁচে থাকর অলীক মায়া গুলোকে পূর্ণতা দেয়ার প্রয়াসে যদি এত দাবি থাকে তাহলে অবশ্যই আমার প্রতিটি নিশ্বাসে ব্যবহৃত অক্সিজেনে সৃষ্টিকর্তার(আল্লাহ) দাবী অনসীকার্য; আবেগ নয় বিশ্বাস -নিজ একমাত্র মৃত্যুর পরই মানুষ সকল হিংসা-বিদ্বেস এবং সংকীর্নতার উর্ধ্বে চলে যায়। জীবনটা অলিক মৃত্যুটাই সত্য; ধ্রুব! -নিজ বরই বৈচিত্রময় এই পৃথিবী;তার চেয়েও বিচিত্র এতে বসবাসরত প্রানীগুলো -নিজ ভ্রুনের ন্যায় মহীরুপ ধারনের অভিলাষ ছিল না। আমিতো সাদা রক্ত ধারন করে আড়াই দিন বাঁচার স্বপ্নে বিভর!!! -নিজ চলে যেতে চাইছ? মুক্তি দিলাম।। তবে মনে রেখ- বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডও আমরা ছেড়ে দেই!! এবং তা বেঁচে থাকার তাগিদেই। -নিজ বৃত্তবন্দী তোমার জীবন,পাখির মত মন; নির্ভুল তোমার নিয়তি, সপ্নের সাথে অহর্নিশ সন্ধি| বড়ই অদ্ভুদ এই মনুষ্য জাতি!! -নিজ