এটি একটি পরীক্ষামুলক পোষ্ট………………………।
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই।
যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই।
ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত।
দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।
Related Articles
ছুটির নিমন্ত্রন
বন্যা কেমন আছ তুমি ? দুই সপ্তাহ আগে পাঠানো চিঠি এখনো পাওনি শুনে আবার কম্পিউটারে চেক করে যা পেলাম তাতে নিজেরই লজ্জা পাওয়ার কথা । তোমার নতুন ঠিকানা লিখতে গিয়ে আমি যে ভুল করেছি সে জন্যই হয়তো চিঠি পাওনি । তোমার নতুন ঠিকানায় নাম পদবী এমনকি রোড নম্বরেও ভুল ছিল না যা লিখিনি তা হচ্ছে […]
আমরা ক-ভাই লিখি
অনেকেই রসিকতার ছলে বলেই ফেলেন, আপনাদের হায়দার পরিবার তো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের চাইতেও এগিয়ে আছে। উত্সাহী যুবক-যুবতীসহ বয়েসিদেরও বলতে শুনি, আপনাদের পরিবারের ভাইবোন সকলেই যদি আজ বেঁচে থাকতেন, তাহলে নিশ্চয়ই সবাই কবি, নাট্যকার, গল্পকার, শিল্পী হতে পারতেন। তখন তারা উত্সাহেই জানতে চায় পিতামাতা লেখক ছিলেন কিনা? দাউদ হায়দার কি আপনার বড়ো? না, বলতেই, উত্সাহীদের মধ্য […]


