সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।
Related Articles
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চ’লে যায়– পিছে ফেলে যায় মিছে আশা ॥ অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে– ভাঙা ভাষা। […]
প্রভু, তোমা লাগি আঁখি জাগে
প্রভু, তোমা লাগি আঁখি জাগে ; দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে॥ ধূলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে ; কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে॥ আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে ; সাথি নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো […]
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি– ঘাতক সৈন্যে ডাকি ‘মারো মারো’ ওঠে হাঁকি । গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর– মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর ! এ পানপাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।। রাগ: মিশ্র ইমন […]

