তোমাকে লিখবো বলে একখানি চিঠি
কতোবার দ্বারস্ত হয়েছি আমি
গীতিকবিতার,
কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল
কান পেতে শুনেছি ঝর্ণার গান,
বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্
উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ;
তোমাকে লিখবো বলে একখানি চিঠি
সংগ্রহ করেছি আমি ভোরের শিশির,
তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য
সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে দাঁড়িয়েছি আমি-
ঘুরে ঘুরে গুহাগাত্র থেকে নিবিড় উদ্ধৃতি সব
করেছি চয়ন;
তোমাকে লিখবো বলে জীবনের গূঢ়তম চিঠি
হাজার বছর দেখো কেমন রেখেছি খুলে বুক।
Related Articles
শূন্যে শূন্যতা নেই
শূন্যতার সবটুকু দেখেছো ! সব অশোভনীয় শূন্যতা কিনে নিয়েছি, দিন-রাত খাইয়ে শূন্যতা পুষেছি । অনল যৌবনা চোখে যা শূন্যতা ভেবেছো যা কিছু ভেবেছ বেদনার খোরখাতা, একফালি চাঁদ শূন্য ছিল, শূন্যে আঁধার ছিল তাই আঁধারকেই শূন্যতা ভেবেছো । তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতের পথে যত শূন্যতা টিকিট কেটেছিল, পথ ভুলিয়ে নিয়ে এসেছি নিজ ঠিকানায় । […]
প্রিয় রোকোনালী
যদি মুক্তিযোদ্ধারা স্টেনগান দিয়া ফাটুস, ফুটস করিয়া থাকে তাহা হইলে আমাকে খবর দিস আমি আছি আমি ক্যাম্পে রিফুজি সীমার আমার মাতাল প্রিয় রোকোনালীকে কহিলেন গতরাত্রে শুনিলাম সপ্তম নৌবহর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছাবে। হঠাত্ শুনিতে পাইলাম জয় বাংলার ধ্বনি হঠাত্ দেখিতে পাইলাম রক্তাক্ত প্রান্তর চারিদিকে ছড়ানো ছিটানো অসীম নিষাদ। পরক্ষণেই দেখিলাম। রোকোনালী মামা—রিফুজি […]
মর মুখপুড়ি
এই বেশ ভালো হল অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে গানে নাচে মাদকের জুয়ার পূণ্যে অ্যামি, কী বলব বল, অ্যামি ওয়াইনহাউস, অ্যামি, আমি তো ছিলুম তোর জানালার কাচ ভেঙে ‘ল্যাম্ব অফ গড’-এর দামামায় বাজপড়া গিটারের ছেনাল আলোয় চকাচৌঁধ ভাম, অ্যামি, আমি তো ছিলুম, তুই দেখলি না, হের্শেল টমাসের শিয়রে বিষের শিশি মাধুকরী লেপের নিঃশ্বাসে, অ্যামি, স্তনের […]

