নিচু গলায় কথা বলার অপরাধে তার
যাবজ্জীবন
কারাদণ্ড হলো।
হামলে পড়ল তার ওপর তিনটে ভালুক
ঠিক ভালুক নয়, প্রহরী
ঠিক প্রহরীও নয়, সত্যি বলতে, দণ্ডমুণ্ডের কর্তা
মেরুদণ্ড থেকে শাঁস তুলে নিতে নিতে
বলল তারা, খবরদার
এদিক-ওদিক তাকাবে না, কেবল গলা খুলে চেঁচাও।
Related Articles
গেরিলা
দেখতে কেমন তুমি? কী রকম পোশাক-আকাশ পরে করো চলাফেলা? মাথায় আছে কি জটাজাল? পেছনে দেখাতে পারো জ্যোতিশ্চক্র সন্তের মতন? টুপিতে পালক গুঁজে অথবা জবরজং, ঢোলা পাজামা কামিজ গায়ে মগডালে একা শিস দাও পাখির মতোই কিংবা চা-খানায় বসো ছায়াচ্ছন্ন? দেখতে কেমন তুমি? অনেকেই প্রশ্ন করে, খোঁজে কুলুজি তোমার আতিপাতি। তোমার সন্ধানে ঘোরে ঝানু গুপ্তচর সৈন্য, পাড়ায় […]
মানষ প্রতিবিম্ব
আজকাল… নিজেকে বড্ড বেশি অচল মনে হয় ! অচল আধুলির মত! যার কোনো ঠিকানা নেই ! কোনো বন্ধু নেই ! কোনো প্রিয়জন নেই! কোন গন্তব্য নেই–একটু স্থির হয়ে বসার ! মূল্যহীন মনে হয় চারপাশের মানুষের মাঝে! অথচ… আমি কোনো পাপ করিনি কোনো দিন ! কাওকে ঠকাইনি ! কারও বাড়া ভাতে বালি দেই নি ! আমার […]
দ্বারভাঙা জেলার রমণী
হাওড়া ব্রীজের রেলিং ধরে একটু ঝুঁকে দাঁড়িয়েছিল দ্বারভাঙা জেলা থেকে আসা টাট্কা রমনী ব্রীজের অনেক নিচে জল, সেখানে কোনো ছায়া পড়ে না কিন্তু বিশাল এক ভগবতী কুয়াশা কলকাতার উপদ্রুত অঞ্চল থেকে গড়িয়ে এসে সভ্যতার ভূমধ্য অরিন্দে এসে দাঁড়ালো সমস্ত আকাশ থেকে খসে পড়লো ইতিহাসের পাপমোচানবারী বিষণ্ণতা ক্রমে সব দৃশ্য, পথ ও মানুষ মুছে যায়, কেন্দ্রবিন্দুতে […]

