একটা কিছু মারাত্বক ঘটছে কোথাও
নইলে ডাইনীর মতোন কেন কোমর বাঁকানো
একটি চাঁদ উঠবে জ্যোৎস্নায়
উলুকঝুলুক গাছ,
এখানে সেখানে,
সবদিকে
কেন এত রক্তপাত হবে? গুপ্তহত্যা হবে?
কেন জীবনের দ্রব্যমূল্য বাড়বে এত শনৈঃ শনৈঃ
কেন ফুরাবে এমন আমাদের পকেটে সিগ্রেট,
খাদ্য ,রুপালী আত্নার ঘ্রাণ রমণী ও টাকা?
একটা কিছু মারাত্নক ঘটছে কোথাও
নইলে কেন পাওয়া যায় না প্রেমিকা?
কেন মোমের আলোর শিখা আজকাল
ধীরে জ্বলে,
ধীরে জ্বলে, মাঝরাতে
মহিলার শাড়ি কেন সভ্যতার শোভার মতন
খুলে যায়
নেমে যায় , আজকাল
কেন এত সহজেই ভেঙে পড়ে কালো চোখ, কোমল
যৌবন?
একটা কিছু মারাত্নক ঘটছে কোথাও
নইলে কিশোর চেনেনা কেন ঘাস ফুল? ঘাস কেন
সবুজের বদলে হলুদ?
একটা কিছু মারাত্নক ঘটছে কোথাও
নইলে নয়টি অমল হাঁস
থেঁতলে যায় ট্রাকের চাকায়?
ভালোবাসা, কেবলি…কেবল একটি
বাজেয়াপ্ত শব্দের তালিকা হয়?
একটা কিছু মারাত্নক ঘটেছে কোথাও
নইলে মানুষের দরোজায় টোকা দিলে কেন আজ
দরোজা খোলে না?
‘বৃষ্টি হলে গা জুড়োবে’ কেউ কেন বলেনা এখন?
Related Articles
এখন আমার
আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে …রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে জামার বোতাম আটকাতে কি লাগে, কষ্ট লাগে তুমি আমার জামার বোতাম অমন কেনো যত্ন করে লাগিয়ে দিতে? অমন কেন শরীর থেকে অস্তে আমার ক্লান্তিগুলি উঠিয়ে নিতে? তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে? জুতোর ফিতে প্রজাপতির মতোন তুমি উড়িয়ে […]
পরিচয়
এতো যে ভাঙন, ধ্বংস, রক্ত – মনে আমার বয়স হয় না। এতো যে হাওয়ায় ওড়ায় স্মৃতি এতো যে যে নদী ভঙছে দুকূল মনে আমার বয়স হয় না। ব্ইারে এবং বুকের মধ্যে ডহয়ার ভেতর – হিয়ার মধ্যে হারানো এক হল্দে পাখি উড়ছে বসছে দুলছে, যেন শৈশবে সেই দোলনাখেলা – হায়রে , আমার বয়স হয় না ! […]
রাশিয়ার চিঠি-৬
বর্লিন রাশিয়া ঘুরে এসে আজ আমেরিকার মুখে চলেছি, এমন সন্ধিক্ষণে তোমার চিঠি পেলুম। রাশিয়ায় গিয়েছিলুম ওদের শিক্ষাবিধি দেখবার জন্যে। দেখে খুবই বিস্মিত হয়েছি। আট বছরের মধ্যে শিক্ষার জোরে সমস্ত দেশের লোকেরা মনের চেহারা বদলে দিয়েছে। যারা মূক ছিল তারা ভাষা পেয়েছে, যারা মূঢ় ছিল তাদের চিত্তের আবরণ উদ্ঘাটিত, যারা অক্ষম ছিল তাদের আত্মশক্তি জাগরূক, যারা […]

