গুলি লেগে পড়ে গেল |
তুলে ধরতে যাচ্ছে তার বউ |
বন্দুক উঁচিয়ে ধরো |
বলো— ‘না, তুলবি না—’
বলো— ‘যা সরে যা বলছি—’ তাও
যদি না শোনে তাহলে
স্বামীর সাহায্যকারী হাতদুটোয়
সোজা গুলি করো |যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার
যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও
যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে
তার সামনে তার শিশুটিকে দু’পা ধরে
দুই দিকে টানো,
টানো,
যতক্ষণ না সোজাসুজি ছিঁড়ে যাচ্ছে
টানো!
একে বলে সোজা কথা |
এরই নাম ক্ষমতা দেখানো!
Related Articles
বউ
কে কবে বলেছে হবে না? হবে,বউ থেকে হবে । একদি আমিও বলেছিঃ ‘ওসবে হবে না ।’ বাজে কথা । আজ বলি,হবে,বউ থেকে হবে । বউ থেকে হয় মানুষের পুনর্জন্ম,মাটি,লোহা, সোনার কবিতা, —কী সে নয়? গোলাপ,শেফালি,যুঁই,ভোরের আকাশে প্রজাপতি, ভালোবাসা,ভাগ্য,ভাড়াবাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি । ছড়িয়ে ছিটিয়ে ছিল,দুইজন্ম এবার মিশেছে,দেখা যাক । হতচ্ছাড়া ব্যর্থ প্রেম,গাঁজা,মদ,নৈঃসঙ্গ আমার ভালোবেসে হে […]
শবসাধনা
বুঝি তোমার চাউনি বুঝি থাকবে না আর গলিঘুঁজি থাকবে না আর ছাউনি আমার কোথাও ও প্রমোটার ও প্রমোটার তোমার হাতে সব ক্ষমতার দিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও | তুমিই চিরনমস্য, তাই তোমার পায়ে রত্ন জোটাই তোমার পায়েই বিলিয়ে দিই শরীর— যাঁর যা খুশি বলুন তিনি করবে তুমি কল্লোলিনী ভরসা কেবল কলসি এবং দড়ির | আমার […]
জবানবন্দী
তারাহীন নক্ষত্রবিহীন আকাশ আছে চেয়ে। রাতভর গুলি চলার পর প্রথম সকালের স্বচ্ছ আলোর কিরণ কাঁচের ফলার মত এফোড়-ওফোড় করছে আমাকে রক্তে ভিজে যাওয়া শহরের অযাচিত এক কোনে লাল ওই গোলাপের মনে দেখো দেখা দিয়েছে ভোরের প্রথম শিশির জানি তোমরা শুনবে না তবু বলি এ রক্ত, এ গরল আমার নয়। আমার ছিল তারায় ভরা নক্ষত্রখচিত রাতের […]

