শুধু ঝড় বাদলের দিনে নয় অন্য সময়েও
তার কথা মনে পড়ে।
সে হয়তো এখনো একাকী
কিংবা তাকে ঘিরে আছে স্বজন সংসার।
সে হয়তো ভালো আছে, ভালোই রয়েছে।
তবু ঝড় বাদলের দিনে,
শুধু ঝড় বাদলের দিনে নয়
অন্য সময়েও;
তার কথা মনে পড়ে।
বৃষ্টি ও মেঘের মধ্যে, চাঁদ ও জ্যোৎস্নার মধ্যে
ভোরবেলা অমল আলোয় তাকে যখন তখন
এখনো তো মনে পড়ে।
Related Articles
জলভরা মেঘ চাই যখন খরায়
সবকিছু ডুবে যাক আজ : চেতনা, চিত্রিত নদী, গৃহস্থের ঘরদোর, ফসলের ক্ষেত, গাছপালা, ধানী মরিচের টাল, মননের নিধুয়া পাথার… নদীনালা ব্যেপে চাই আজ অথৈ জলের বিস্তার, জল চাই জীবনে-যৌবনে_জীবনকে ঘিরে চাই পরিব্যাপ্ত স্থির জলরাশি_ জল-থৈ-থৈ সি্নগ্ধ শাপলা-শালুকে ভরা দীঘিটিও চাই; প্লাবনেও ক্ষতি নেই; ফসলবিনাশী জল জানি একদিন খুব ক’রে আমাদের ক্ষেতে-ক্ষেতে ফসল ফলাবে; আবেগের সীমা […]
স্বপ্ন, একুশে ভাদ্র
কোন্ দিকে? কোন্ দিকে? আমি চিৎকার করলাম অমনি ভিড়ের ভিতরে একটা মোহর এসে ছিট্কে পড়লো। তৎক্ষণাৎ নৈঋত বাদ দিয়ে সাতদিকে সাতটা রাস্তা খুলে গেল জ্যোৎস্নায় বড় চিত্তহারী সেই পথগুলি এবং জ্যোৎস্নায় ভিড়ের প্রতিটি টুকরো শত শত হুইস্ল বাজিলে ছুটে গেল ব্যক্তিগত পথে পথে। কোন্ দিকে? কোন্ দিকে? আমি তীব্র ধাবমান কয়েকটি কলার চেপে হেঁকে উঠি, […]
যখন বৃষ্টি নামলো
বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলোমলো কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল নেই নিকটে – হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পড়োবাড়ির স্মৃতি ? আমার মধ্যে স্বপ্নে-মেশা দিনও ? চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠান পানে একা দৌড়ে গিয়ে, ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের […]

