অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
আর দেখা হবে না।
Related Articles
নিঃসঙ্গ মৃত্যু
অনুবাদঃ অসিত সরকার নির্জন কবরখানা স্মৃতিস্তম্ভগুলো নিঃশব্দ অস্থিতে পরিপূর্ণ, অন্ধকার সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে হৃদয় আসে যায়ঃ যেন জন্মলগ্ন এক জাহাজের খোলের মধ্যে আমরা মারা গেলাম যেন হৃদয়ের অতলান্তে আমরা তলিয়ে গেলাম যেন সত্তার আপন অস্তিত্বে আমরা মিশে গেলাম। অজস্র মৃতদেহ ক্লেদাক্ত হিমেল পা, পাঁজরে পাঁজরে জড়ানো মৃত্যু, পবিত্র একটা শব্দের মতো কুকুরবিহীন তীক্ষ্ণ চিতকারের […]
হারানো বাড়ি
বেলা পড়ে আসে দেখি চোখ ভরে ভাবতে থাকি বাড়ি ফিরে যাই যেমন অতীতে খেলার পরেই ফিরতাম বাড়ি। এখন তেমনি জাগছে বাসনা সেই পথ ধরি। খেলা শেষ করে ধুলো ঝেড়ে আমি দাঁড়িয়ে থাকি, বুঝি না কোথায়, কত দূরে সেই হারানো বাড়ি। হারিয়ে ফেলেছি চেনা বাড়ি ঘর সামনের দীঘি, দুটি তালগাছ, দীঘি ভরা আছে ঢেউয়ের নিচে মাছেদের […]
সুদুর প্রেম
প্রেম মানে তো কবিতা ভীষণ চেনাটাও কেমন যেন অচেনা ঠেকে গভীর কোনো রহস্য লুকায়িত রয়েছে তার অতলে সেই রহস্যই দুকুল ধরে টানে ভাসিয়ে নিতে চায় ব্যাকুল স্রোতে। আপ্রান চেষ্টা করি বাহুপাশে বাঁধার পেছল শরীর নিয়ে বারেবারে ফস্কে পালায়। প্রেম মানে তো দুরের হাতছানি বিস্তৃত মরু মাঝে হারিয়ে যাওয়া পথিকের মরিচিকা যতই নিকট ভেবে ছুটি যাই […]

