শতকোটি প্রনামান্তে
হুজুরে নিবেদন এই–
মাপ করবেন খাজনা এ সন
ছিটেফোঁটাও ধান নাই।
মাঠেঘাটে কপাল ফাটে
দৃষ্টি চলে যত দূর
খাল শুক্নো বিল শুক্নো
চোখের কোলে সমুদ্দুর।
হাত পাতব কার কাছে কে
গাঁয়ের সবার দশা এক
তিন সন্ধে উপোষ দিলাম
আজ খাচ্ছি বুনো শাক।
পরনে যা আছে তাতে
ঢাকা যায় না লজ্জা
ঘটি বাটি বেচেছি সব
আছে বলতে ছিল যা।
এ দুর্দিনে পাওনা আদায়
বন্ধ রাখুন, মহারাজ
ভিটেতে হাত দেয় না যেন
পাইক বরকন্দাজ।
আমরা কয়েক হাজার প্রজা
বাস করি এই মৌজায়
সবাই মিলে পথ খুঁজছি
কেমন করে বাঁচা যায়।
পেত জ্বলছে ক্ষেত জ্বলছে
হুজুর, জেনে রাখুন
খাজনা এবার মাপ না হলে
জ্বলে উঠবে আগুন।
Related Articles
নিরাশ্রয় পাচঁটি আঙুল
নিরাশ্রয় পাচঁটি আঙুল তুমি নির্দ্বিধায় অলংকার করে নাও, এ আঙুল ছলনা জানে না। একবার তোমার নোলক, দুল, হাতে চুড়ি কটিদেশে বিছা করে অলংকৃত হতে দিলে বুঝবে হেলেন, এ আঙুল সহজে বাজে না। একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলে আমার আঙুলে এসে দেখেছিলো তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি, আমি তাকে চলে যেতে বলিনি তবুও ফিরে গিয়েছিলো […]
ভুলে যাব না
চায়ের দোকান। তুমুল তর্কে চিড় খাচ্ছে টেবিল। হঠাৎ আওয়াজ। মাটিতে পা; হাত আকাশে। মিছিল। দৃষ্টি বদল। হাতে বেঁধেছ হাত। করেছ ঋণী। ভুলে যাইনি। ভুলে যাব না জীবনে কোনদিনই।। পাড় ভাঙছে। ছইয়ের ভেতর আলো দুলছে। হাওয়া। সকাল বেলায় ডাঙায় পৌঁছে বন্দরে চা খাওয়া। গলা মিলিয়ে গেয়েছি গান__ ‘মা’ আমার বন্দিনী’। ভুলে যাইনি। ভুলে যাব না জীবনে […]
যে আমায়
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায়, আমি তার ভুল গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে, জলের সংসার মনে আছে? যে আমায় চেনে আমি তাকেই চিনেছি! যে আমায় বলেছিল, একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল, অত্যাগসহন আমি তার ত্রাগ […]
