ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো
জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো?
একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে
তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে।
সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের
একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের
গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া–
প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে চাওয়াই।
Related Articles
যেতে চাইলে যাও
যেতে চাইলে যাও।। কী করে ধরে রাখি তোমায় বিনি সুতোর বাঁধনে? সীমানার ওপার অমোঘ নির্দেশে নির্বাণ কী করে থামাবে বলো অবশ্যম্ভাবী প্রস্থান? নশ্বর পৃথিবীর চিহ্ন তুড়ি মেরে নিশ্চিন্হ যদি করে দিতে চায় ঈশ্বর, কী করে ঠেকাবে বলো? মনস্তাপ পুড়াবে অহর্নিশি বিবর্ণ অালোর ছাপ কালো নিয়তির অতল গহ্বর । – নিলয় ১৬/১০/১৬
কবিকে লিখতে দাও
তুমি কথা বলো চোখ দিয়ে, ঠোঁট দিয়ে নয়, অকাট মূর্খ আমি সে ভাষা বুঝতে কষ্ট হয়। আঙুল ভাসিয়ে দিয়ে বাতাসে চিত্রকলা আঁকো, জোছনার কাঁথা মুড়ে নক্ষত্রের পালঙ্কে শুয়ে থাকো। তোমার গহন চুলে আকাশ ছড়িয়ে দেয় নীল, শাড়ির আঁচল থেকে উড়ে যায় ধবল গাঙচিল। আমি তো গো-মূর্খ বুঝি না কিছুই এই ভাষা, জয়ের স্বপ্ন নিয়ে অযথা […]
ভালো রে ভা্লো
দাদা গো ! দেখছি ভেবে অনেক দূর – এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো, নকল ভালো , সস্তা ভালো, দামীও ভালো, তুমিও ভালো ,আমিও ভালো হেথায় গানের ছন্দ ভালো, হেথায় ফুলের গন্ধ ভালো, মেঘ-মাখনো আকাশ ভালো ঢেউ জাগানো গন্ধ ভালো , গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো ময়লা ভালো ফরসা ভালো, পোলাও ভালো কোর্মা ভালো, মাছ-পটলের দলমা […]

