যদি ভালবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য-অন্ত্য মিল।
যদি ভালবাসা পাই আবার শুধরে নেবো
জীবনের ভুলগুলি;
যদি ভালবাসা পাই শিল্প-দীর্ঘ পথে
ব’য়ে যাবো কাঁথাগুলি।
Related Articles
অতীন্দ্রিয় ভাগ্য
আজ নাকি ভালবাসা দিবস ছিল ! সবাই কত ধরনের আয়োজনে ব্যস্ত ভীষণ কিন্তু আমার তো কোন ভালবাসা দিবস নেই, তোমাকে ভালবাসার জন্য দিবস প্রয়োজন হয় না যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে প্রতিদিন আমার “ভালবাসা দিবস” ।। খুব অবাক হয়েছিলাম আজ যখন মনে মনে ভাবতেই তুমি চোখের সামনে কি অপরূপ বিস্ময় ! অবাক হয়ে তাকিয়েছিলাম […]
ক্যালগেরি
আমার জন্ম বাংলাদেশে কিন্তু বার্লিন একদিন আমি খুব পছন্দ করেছিলাম, বার্লিনই আমার প্রথম দেখা পশ্চিম প্রথম প্রেমের মতো প্রথম দেখা সব কিছুই সুন্দর, বার্লিন, তোমাকে আমি ভুলিনি; আমার এখনো মনে পড়ে তোমার মেয়েদের শীতকাল শীতের উদ্ভিদের মতো মসৃণ ঊরু, উষ্ণ ঠোঁট লাল গণ্ডদেশজুড়ে পাকা আপেলের মাদকতা, আমি সেসব কিছুই ভুলিনি, তোমার অশ্রু, তোমার ভালোবাসা তোমার […]
বাংলার মুখ আমি দেখিয়াছি
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম — বট — কাঠালের — হিজলের — অশখের করে আছে চুপ; ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে; মধুকর ডিঙা […]

