
আমি কী গান গাব যে ভেবে না পাই-
আমি কী গান গাব যে ভেবে না পাই-
মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই॥
কী গান গাব যে ভেবে না পাই-
বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে–
মন ওদের কাছে
বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে–
মন ওদের কাছে
চঞ্চলতার রাগিণী যাচে, সারা দিন বিরামহীন ফিরি যে তাই॥
কী গান গাব যে ভেবে না পাই
আমার অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান,
রসের প্লাবনে ডুবিয়া যাই।
আমার অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান,
কী কথা রয়েছে আমার মনের ছায়াতে
স্বপ্নপ্রদোষে– আমি তারে যে চাই॥
কী গান গাব যে ভেবে না পাই-
আমি কী গান গাব যে ভেবে না পাই-
Related Articles
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে। দ্বার খোলো হে দ্বার খোলো– দ্বার […]
দুজনে দেখা হল মধুযামিনী রে
দুজনে দেখা হল মধুযামিনী রে– কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥ নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়, লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥ দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হল না দেখা, জগতে দোঁহে একা– চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥
মেঘের 'পরে মেঘ জমেছে
মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥ মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার […]


