আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
যাব না যাব না গো যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে–
এই নিরালায়
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
বসন্তের এই মাতাল সমীরণে ,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
Related Articles
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে ॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে ॥ সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে– তোমার পরশ আসে কখন কে জানে ॥
কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়
কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥ ওগো, হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি– তখন ঘুচবে ত্বরা, ঘুরিয়া মরা হেথা হোথায়। আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥ চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়, তোরা শুনিস […]
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা । আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।। হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই – আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি , আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি । আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে – জনমের […]

