| আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারেকোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে– বারে বারে ॥
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥ কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা। কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ॥ |
রাগ: বিভাস-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ২ শ্রাবণ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুলাই, ১৯২২ স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর |
Related Articles
দে তোরা আমায় নূতন ক’রে দে নূতন আভরণে
দে তোরা আমায় নূতন ক’রে দে নূতন আভরণে॥ হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি, বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে। শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে॥ বাজুক প্রেমের মায়ামন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চিরসুন্দরের অভিবন্দনা। আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে॥ dey tora amay nuton kore (rabindra sangeet) by jayati chakroborty
কেটেছে একেলা বিরহের বেলা
কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কি দিল রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে। বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে। ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা, চিরজীবনেরি […]
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে। বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥ আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি– মরি আমি সেই খেদে ॥ অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা। তোর প্রাণের বাঁশির তান সে নানা সেই আমারই ছিল জানা, আজ মরণ-বীণার অজানা সুর নেব […]

