আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে,
ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি।
গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই–
সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥
আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে,
ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি।
গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই–
সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥
হৃদয়ের এ কূল , ও কূল , দু কূল ভেসে যায় , হায় সজনি , উথলে নয়নবারি । যে দিকে চেয়ে দেখি ওগো সখী , কিছু আর চিনিতে না পারি ।। পরানে পড়িয়াছে টান , ভরা নদীতে আসে বান , আজিকে কী ঘোর তুফান সজনি গো , বাঁধ আর বাঁধিতে নারি ।। কেন এমন হল […]
আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে।। আকাশ আমায় ভরলো আলোয় ওরে পলাশ, ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস ।। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে দখিন হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন […]
ওই-যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥ ওরই গানের তালে তালে আমে জামে শিরীষ শালে নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥ আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে। ভিজে হাওয়ায় থেকে থেকে কোন্ সাথি মোর যায় যে ডেকে, একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥
