| তোমার মনের একটি কথা আমায় বলো বলো
তোমার নয়ন কেন এমন ছলোছলো ॥ বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে। সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে। শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥ আজি দিগন্তসীমা বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো– ছায়া পড়ে তোমার মুখের ‘পরে ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে, অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥ |
রাগ: মিশ্র মল্লার তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪৫ রচনাকাল (খৃষ্টাব্দ): 1938 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার |
Related Articles
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো শারদ প্রাতে। বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে। তোমার বুকে বাজল ধ্বনি বিদায়গাথা, আগমনী, কত যে– ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে॥ যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে। সময় যে তার হল গত নিশিশেষের তারার মতো– শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে॥ Amar rath pohalo
এসো এসো ফিরে এসো
এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসো। ওহে নিষ্ঠুর, ফিরে এসো, আমার করুণকোমল এসো, আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো, আমার নিতিসুখ ফিরে এসো, আমার চিরদুখ ফিরে এসো। আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো। আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিতসঞ্চিত এসো, ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ- বন্ধনে ফিরে […]
কী পাই নি তারি হিসাব মিলাতে
কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। কী পাই নি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥ কী পাই নি ভালোবেসেছিনু এই ধরণীরে ভালোবেসেছিনু ।। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥ কী পাই নি, নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা […]

