একটা রুটির মধ্যে কতটা খিদে থাকে
একটা জেল কতগুলো ইচ্ছেকে আটকে
রাখতে পারে
একটা হাসপাতালের বিছানায়
কতটা কষ্ট একলা শুয়ে থাকে
একটা বৃষ্টির ফোঁটার মধ্যে
কতটা সমুদ্র আছে
একটা পাখি মরে গেলে কতটা
আকাশ ফুড়িয়ে যায়
একটা মেয়ের ঠোঁটে কতগুলো চুমু
লুকোতে পারে
একটা চোখে ছানি পড়লে কতগুলো আলো
নিভে আসে
একটা মেয়ে আমাকে
কতদিন অচ্ছুৎ করে রাখবে
একটা কবিতা লিখে কতটা হট্টগোল
বাধানো যায়
Related Articles
তুমি মুখ তুলে চাওনি বলে
তুমি মুখ তুলে চাওনি বলেই দেখো আমি সব কাজে মনোযোগহীন সবখানে খাপছাড়া ; তাই বহুদিন কবিতাও পড়ে আছে অসম্পূর্ণ একটি পঙক্তি মেলানো হয়নি আর তুমি ফিরে তাকাওনি বলে, কতো প্রগাঢ় ইমেজ ঝরে গেছে তোমার সামান্যতম স্নেহের অভাবে । তুমি মুখ তুলে তাকাওনি বলে কিভাবে যে ক্ষয়ে গেছি অন্তরে-বাহিরে কিভাবে যে হয়ে গেছি নিঃস্ব, রিক্ত, উদ্দামহীন […]
তুমি এলে
তুমি এলে সূর্যোদয় হয়। পাখি জাগে সমুদ্রের ঘাটে গন্ধের বাসরঘর জেগে ওঠে উদাসীন ঘাসের প্রান্তরে হাড়ের শুষ্কতা, ভাঙা হাটে। তুমি এলে চাঁদ ওঠে চোখে সুস্বাদু ফলের মতো পেকে পরিপূর্ণ হয় ইচ্ছা, প্রলোভন, ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দুর ভ্রমনের বন। তুমি এলে মেঘ বৃষ্টি সবই মুল্যবান। আমাদের কাঠের চেয়ার যেদিকে শহর নেই, শ্রাবণের মেঘমল্লার […]
স্থান
এত মায়ায় জড়িয়েছ !! তোমার স্নিগ্ধতায় উন্মাদ হয়ে আছি, ভীষণ নেশায় চূর; শুদ্ধ করো আমায় নিয়ে যাও উন্মাদনার চরম পর্যায়ে । ঝড়ের মত এক ঝটকায় মিশে যেতে চাই তোমার প্রতিটি কোষে, রক্ত কণিকায়, নিউক্লিয়াস, ক্রোমোজোম হয়ে সেঁটে যাবো হৃদয়পুরে ঘর বানাবো একটু জায়গা দাও ।। – জিহান আল হামাদী ১৬ই এপ্রিল’২০১৩
