এভাবে আমরা গিয়েছি ক্রমশ দূরে
এক পা সকালে আর এক পা দুপুরে ;
ভেবেছি আজকে না হয় সন্ধ্যা যাক
কাল কথা হবে এমন কি তাড়া থাক ।
এভাবে হয়তো হয়েছে পরশু পার
শেষে সপ্তাহে খবর মেলেনি আর ;
মাসেও এখন হয় না খবর জানা
যে যার মতোই গুটিয়েছি হাতখানা ।
এভাবেই বাড়ে আমাদের ব্যবধান
বছরের কারো জানি না তো সন্ধান ;
এভাবে আমরা ক্রমশই দূরে যাই
কত দিন হয় আমাদের দেখা নাই ।
Related Articles
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
এখানে কবিতা বানানো হয়। সব ধরনের কবিতা। রাজনীতিক কবিতা, সামাজিক কবিতা। নাগরিক কবিতা, গ্রামীণ কবিতা। প্রেমের কবিতা, শরীরের কবিতা। স্বপ্নের কবিতা, বাস্তবের কবিতা। চল্লিশের কবিতা, পঞ্চাশের কবিতা। ষাটের কবিতা, সত্তরের কবিতা। আশির কবিতাও আমরা বাজারে ছাড়ছি শিগগিরই। কবিতার হাত, পা, মাথা, ধড়, শিশ্ন, যোনি, চুল, নখ, চোখ, মুখ, নাক, কান, হাতের আঙুল, পায়ের আঙুল– সব-কিছু […]
কথোপকথন-৫
আমি তোমার পান্থপাদপ তুমি আমার অতিথ্ শালা । হঠাৎ কেন মেঘ চেঁচালো -দরজাটা কই,মস্ত তালা? তুমি আমার সমুদ্রতীর আমি তোমার উড়ন্ত চুল। হঠাৎকেন মেঘ চেঁচালো -সমস্ত ভুল,সমস্ত ভুল? আমি তোমার হস্তরেখা তুমি আমার ভর্তি মুঠো। হঠাৎ কেন মেঘ চেঁচালো -কোথায় যাবি নৌকা ফুটো।
নিমন্ত্রণ
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া, কালো জল তার মাজিয়াছে কেবা […]

