কবিতা

ভালবাসার অন্য নাম

আমায় যদি ভালোবাসো
তবে দুঃখ কোর না
শোক মিছিলে ভারাক্রান্ত কোর না
এ শহরের পথ ।
মৃত্যু তো ভালবাসারই অন্য নাম
সেই ভালবাসায় আত্মসমর্পণ  করতে
জীবন নিয়ে জুয়ো খেলেছি
বেপথু জীবনে টলমল হেঁটেছি
উন্মাদনায় ভেসে গেছি…
তবুও হাল ছাড়ি নি
পৌঁছতে সেখানে হবেই
সেই প্রান্তিকেই দেখা পাবো ভালবাসার ,

কারণ মৃত্যু তো ভালাবাসার ই অন্য নাম ।। 

মিমি
আমি মানুষকে বিশ্বাস করতে ভালবাসি । সম্পর্ক গড়ায় বিশ্বাসী ,ভাঙায় নয় । ভালবাসি মনের কথা ভাগ করে নিতে , আর সেই জন্য এখানে এসেছি ।