মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল।।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রঙ এলো চুল।।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল।।
Related Articles
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি? সে কি তুমি? ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দখিনবায়ে চাঁপাবনে জাগে সাড়া। সে কি তুমি? সে কি তুমি? তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে আনকাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝড়ে […]
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর। পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।। ঘনবন-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি, সভয়ে নত চরণে ভীতা বসুমতী। সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে পায়ে গিরি-নির্ঝর-ঝরঝর ঝরঝর।। ধূলি-গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী, ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে […]
তুমি সুন্দর তাই
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।। চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল ফুল বলে না তো সে আমার ভুল মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী মেঘ করে না তো প্রতিবাদ।। জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে […]

