নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।
Related Articles
একটুখানি দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে।। গ্রহ ঘিরে উপগ্রহ, ঘোরে যেমন অহরহ; আমার আকুল এ বিরহ তেমনি প্রিয় তোমায় যাচে॥ চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে। করব পূজা গানে গানে, চাইব না আর নয়ন পানে; আমার চোখের অশ্রুলেখা দেখে তুমি চেন […]
আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে
আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে। জপি আমি শ্যামের নাম মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে। মা হলেন মোর মন্ত্র-গুরু ঠাকুর হলেন রাধা-শ্যাম। মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে । ডুবে শ্যামা-যমুনাতে, যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে মা শ্যাম যবে মোর হানবে হেলা মা ফুরাবেন মনস্কাম। মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে । আমার মনের দোতারাতে শ্যাম […]
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষনিক তনু জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয় মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল আমার হৃদয় -পদ্ম ঘিরে কথার ভ্রমর কেদে ফিরে সেই ভ্রমরের কাছে আমার […]

