মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।
তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত,
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন।
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।
Related Articles
ও মন রমজানের ঐ রোজার শেষে
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানী তাগিদ।। তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও […]
শাওন রাতে যদি স্নরণে আসে মোরে
শাওন রাতে যদি স্নরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ভুলিও স্মুতি মম, নিশীথ স্বপন সম আচলের গাথামালা ফেলিও পথ পরে ।। ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরহি কুহু কেকা গাহিবে নীপশাখে যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে বিজলী দ্বীপশিখা খুজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আখি […]
আমার কালো মেয়ের
আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন । আমার কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; (মায়ের ) একটু খানি রূপের ঝলক্ […]


