আকাশ বাতাস যার
যে পার হবে কান্তার
সে তো আমার মধ্যে
আমার কাঁধের উপর
থাকুক তোমার ভার
আমি হাঁটতে থাকি
বকুল ঝরে ঝরুক
আমি হাঁটতে থাকি
আকাশ বাতাস যার
যে পার হবে কান্তার
সে তো আমার মধ্যে
আমার কাঁধের উপর
থাকুক তোমার ভার
আমি হাঁটতে থাকি
বকুল ঝরে ঝরুক
আমি হাঁটতে থাকি
কথা বলি আমি ঝরে যায় ঝরাপাতা হাওয়ায় উড়ছে তোমাদের হালখাতা। তোমাদের সাথে ব্যবধান চিরদিন হিসেব নিকেশ মেলে না তো কোনো দিন। সামনে কেবল খোলা আছে এক পথ এই পথে কবে চলে গেছে সেই রথ। রথের মেলায় এসেছিল এক ছেলে বিস্ময়ভরা চোখের পাপড়ি মেলে। ওই সেই ছেলে হারিয়ে গিয়েছে মাঠে তাকে খুঁজে ফিরি হাটেবাটে ঘাটেঘাটে। তার […]
কিছু কিছু কৌশল আঙুল শিখেছে ধূর্ত শিকারীর মতো কিন্তু সে আমার শার্টের বোতাম লাগাতে পারে না। বোতামের উপকরণ আর প্রস্তুতপ্রণালী তাকে দেখিয়ে এনেছি আধুনিক কারখানা থেকে, আশ্বস্ত হই, এইবার হয়তো আর ভুল হবে না। কিন্তু আঙুল আকাশ ছোঁয়, তার ডগায় মেঘ তুলে আনে, প্রজাপতির ডানা থেকে তুলির মতো তুলে আনে রং, টোকা দিয়ে উল্টে দেয় […]
বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তরজমা আমি পড়েছি- তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে-করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম, তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড়ো জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছ ? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছ। […]
