চিনি চিনি বলি বটে তোমায় চেনা যায় না শ্যামা
চণ্ডী তুমি, দুর্গা, কালী, ছিন্নমস্তা, তিলোত্তমা
এই দেখি পিঞ্জরে বাসা, এই দেখি হা-হা শূন্যে
অনন্ত পাপ ওষ্ঠে মেখেছ, তবু সাঁতরাও পুণ্যে
চিনি চিনি বলি বটে তোমায় চিনতে পারি না মা
লায়লা তুমি, দেবী ম্যাকবেথ, বেহুলা ও বদউজ্জামাল
আমি পাগল কেঁদে ভাসাই, আগুন ঝরাই আক্রোশে
তুমি থাকো নির্বিকল্প, নিঃস্বরূপা, নির্বিশেষ
আজন্ম অধীনা ওগো, নৈরাত্ময় নাচো
মরতে মরতে বাঁচাও আবার মারতে মারতে বাঁচো
সকাল ০৭.৪৭ মিনিট
৩/৪/৮৭
Related Articles
ক্লান্তির পর
আমি তোমার অধর থেকে ওষ্ঠ তুলে তাকিয়ে দেখি মুখের দিকে তুমি তোমার কোনো কথাই রাখেনি কথা ছিল কি এমন করে কান্না, এমন চোখের দুই পাশ মুচড়ে তাকানোর? কথা ছিল কি বিকেলবেলা ঘড়ির নিচে মায়ার খেলা আদর পেয়ে মার্জারীর মতো শরীর বাঁকানো? হাওয়ায় এখন নদীর মতো শব্দ ওঠে তিনটি কথা বলতে এসে তোমার ঠোঁটে চোখের মধ্যে […]
যেভাবেই চাও…
আমি নাকি পুরাতন, বিরক্তিকর আমার ভালবাসার ধরন,তাইতো দুরে রও নির্জীব আমায় ফেলে অকারন ছিঁড়ে বন্ধন একা হারাও বারে বার…। ভেবনা আমিও চৌকাঠ পেড়বো তোমার বুকের, নিয়ে মেনে পরাজয় পরিহাসের, তুমি যেভাবেই চাও, হব সেরকম খোলস ফেলি পুড়িয়ে লাভায় হব শক্ত-আধুনিক হব কাঙ্খিত পশু-প্রেমিক…। শুধু বলব না তোমায় আগের মত কতটা ভালবাসি! এ বুকের ভালমানুষী প্রেমিকটাকে […]
নন্দ'র মা
সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু-নীচু ঢালু মাঠ শিশির ভেজানো কাঁটাতার, গাছপালা আলপথে নেমে আমরা যাচ্ছিলাম ধানখেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোটবোন আর মা-বাবা, গ্রামের লোক তার পাশে আমি দুলালী না প্রিয়বালা? বাবা-মা’র ডাক বাড়িতে দুলালী বলে প্রিয়বালা নাম দিয়েছিল পাঠাশালা দু’তিন ক্লাসের লেখা-পড়া সবে শুরু গ্রামে কে বলল […]

