তোমার কাছে আসতে চাই কিন্তু আসাটা নিবিড় বাতাসের মতো আমাকে এলোমেলো করে দেয় আমি একটা পাখির মতো তোমাকে ঘুরে ঘুরে উড়তে চাই তোমার চোখ বিদ্যুৎ জ্বালায় অন্ধকারে অন্ধকারে তোমার হাত ধরে অন্ধকার পার হই কোন একদিন কোন একদিন একসঙ্গে থাকব বলে
লেখক: বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
জন্মঃ ১৯৩৬) বাংলা সাহিত্যের প্রবল পুরুষদের সমান্তরালে শিল্পসাহিত্যের জাগরণ চিহ্নিত করার অফুরন্ত প্রয়াস খুঁজে পেয়েছেন বাংলা সাহিত্যের নিরিখে এবং সাহিত্যের শিল্পের দৈশিক ও আন্তর্জাতিক পরিসরে। গদ্য, কবিতা ও শিল্পতত্ত্বে তাঁর সমান দক্ষতা। শিল্পকলা বিষয়ক তাঁর গ্রন্থের সংখ্যা ১১টি। বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ড. জাহাঙ্গীর অধ্যাপনা করেছেন সিরাকিউজ, প্যারিস, অক্সফোর্ড, সাসেক্স, কনস্টানজ, টোকিয়ো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি অধ্যাপনা থেকে অবসর নিয়ে পরিচালনা করছেন সমাজ নিরীক্ষণ কেন্দ্র। তাঁর সম্পাদনায় কেন্দ্র থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে দু’টি জার্নাল - দি জার্নাল অব সোশাল স্টাডিজ ও সমাজ নিরীক্ষণ। সম্প্রতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে জাহানারা ইমাম স্মৃতিপদকে। নিরন্তর তিনি ভ্রমণ করেছেন দেশের ভিতরে ও বাইরে। প্রকাশিত বইয়ের সংখ্যা ষাটের ওপরে।
আমি ভাবি
যখন তুমি ট্যাক্সিতে উঠে চলে যাও আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখি দূরত্ব বাড়িয়ে তুমি চলে যাও আমি হাত বাড়িয়ে দূরত্ব কমাতে কমাতে তোমার দিকে যাই তবু দূরত্ব কমে না ভালোবাসা কি দূরত্ব, ভালোবাসা কি চলে যাওয়া আমার চোখে দূরত্ব কমে না কুয়াশায় ভরে যায় চারদিক পৃথিবীর সব কান্না শিশির হয়ে জমতে থাকে […]
