এক পা এগিয়ে দুই পা পিছানো
এই খেলা আর নয়
যাদের রক্তে উঠেছে সূর্য
গেয়ে ওঠো তারই জয়।
যেতে হবে বহুদূর
দূরের নকিব ভাবছে তোমাকে
বুক কাঁপে দুরুদূর।
ভয়ের মাসুল দিয়েছো অনেক
জয়ের মাল্য চাই
এসো একবার এই প্রান্তরে
বিজয়ের গান গাই।
জয়ের চিহ্ন তোমার ললাটে
ঘাম হয়ে গেছে নেমে
সঙ্গীত কতো বেজেছে আকাশে
পা কেন থাকবে থেমে।
গাও পতাকার গান
ওই পতাকায় আঁকা আছে
কতো অশ্রু ও অভিমান।
Related Articles
রাশিয়ার চিঠি পল্লীসেবা
শ্রীনিকেতন উৎসবে কথিত বেদে অনন্তস্বরূপকে বলেছেন আবিঃ, প্রকাশস্বরূপ। তাঁর প্রকাশ আপনার মধ্যেই সম্পূর্ণ। তাঁর কাছে মানুষের প্রার্থনা এই যে : আবিরাবীর্ম এধি! হে আবি, আমার মধ্যে তোমার আবির্ভাব হোক। অর্থাৎ, আমার আত্মায় অনন্তস্বরূপের প্রকাশ চাই। জ্ঞানে প্রেমে কর্মে আমার অভিব্যক্তি অনন্তের পরিচয় দেবে, এতেই আমার সার্থকতা। আমাদের চিত্তবৃত্তি থেকে, ইচ্ছাশক্তি থেকে, কর্মোদ্যম থেকে, অপূর্ণতার আবরণ […]
মর মুখপুড়ি
এই বেশ ভালো হল অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে গানে নাচে মাদকের জুয়ার পূণ্যে অ্যামি, কী বলব বল, অ্যামি ওয়াইনহাউস, অ্যামি, আমি তো ছিলুম তোর জানালার কাচ ভেঙে ‘ল্যাম্ব অফ গড’-এর দামামায় বাজপড়া গিটারের ছেনাল আলোয় চকাচৌঁধ ভাম, অ্যামি, আমি তো ছিলুম, তুই দেখলি না, হের্শেল টমাসের শিয়রে বিষের শিশি মাধুকরী লেপের নিঃশ্বাসে, অ্যামি, স্তনের […]
এখন দূরে ডাকছে কেউ
তোমার যদি ঘুম পেয়েছে, ঘুমোতে যাও তুমি আমার নেই বিছানা, নেই ঘর। তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি চতুর্দিকে ক্রন্দনের স্বর। এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল আছাড় দেয় আলো মাটির ‘পর। আমার চোখে ঘুম আসে না, নদীর পানি লাল হাড়ের মতো শাদা নদীর চর। এখন দূরে ডাকছে কেউ, পাথার ভেঙে আসে ও কার এত […]

