অন্যান্য

প্রিয় গান-৫ (চুপি চুপি রাত যায় যে চলে)

চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।

তারাদের সাথে তারা গুনি
শুন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেও না..

রাতের আড়ালে
চোখ ভিজে গেলে
জানবে না কেউ লজ্জা পেলে ।

মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না ।

হাতের আঙুলে
ঠোঁটে আর গালে
লেগে আছো তুমি
ভুলি কোন ভুলে ।

জানি আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
ওগো চাঁদ ছেড়ে যেও না ।

চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।

তারাদের সাথে তারা গুনি
শুন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেও না..।।

      Chupi-Chupi-Rath-Jai-je-chole
মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

5 thoughts on “প্রিয় গান-৫ (চুপি চুপি রাত যায় যে চলে)

  1. শুভ সন্ধ্যা মি.মিতা,

    চমৎকার গান দিয়া প্রানটা জুড়িয়ে দিলেন। মন চাইছে আপনাকে জড়ায়ে একটা চুম্মা খাই… ওয়া… ম্মা দhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    এই ব্লগে আমার প্রথম মন্তব্য শুরু করলাম আপনাকে চুম্মা দিয়ে, ভাবছি আপনি কত্ত সৌভাগ্যবান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

Comments are closed.